দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সেমনান প্রদেশে গতকাল শুক্রবার এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। রাজধানী তেহরান থেকে আড়াই শ কিলোমিটার পূর্বে সেমনানের হাফত-খান স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সেমনানের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রেজা খাববাজ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঠান্ডা আবহাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে তাবরিজ ও মাশহাদের মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেনটি স্টেশনটির কাছে থামতে বাধ্য হয়। এরই মধ্যে একই লাইনে অপর একটি যাত্রীবাহী ট্রেন চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।