দুই বছরে আইএসের ৫০ হাজার যোদ্ধা খতম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গত দুই বছরে প্রায় ৫০ হাজার যোদ্ধা হারিয়েছে। দুই বছর আগে ইরাক ও সিরিয়ায় শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের আইএসবিরোধী অভিযানে এই জঙ্গিরা নিহত হন। মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আইএসের নিহত হওয়া যোদ্ধাদের এই সংখ্যাকে পরিমিত বলে বর্ণনা করেছেন মার্কিন সেনাবাহিনীর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা।
ওই কর্মকর্তার ভাষ্য, আইএস যোদ্ধাদের প্রাণহানির এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিমানশক্তির ব্যবহার ও স্থানীয় বাহিনীগুলোকে কিছুসংখ্যক মার্কিন সেনার সহায়তা কাজ দিয়েছে।
আইএসের এত যোদ্ধাদের মৃত্যুর পরও স্বস্তির সুযোগ নেই বলে মনে করে যুক্তরাষ্ট্র। দেশটি সতর্ক করে বলেছে, আইএস খুব দ্রুতই তাদের যোদ্ধা প্রতিস্থাপন করতে সক্ষম।