দুজন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ইরাওয়ান মন্দিরে গত আগস্টের বোমা হামলার ঘটনায় দুজনকে অভিযুক্ত করেছে দেশটির সামরিক আদালত। কর্তৃপক্ষ জানায়, বিলাল মোহাম্মদ (আদেম কারাডাগ নামেও পরিচিত) এবং ইউসুফ মিয়েরাইলি বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটেছিল। আসামিদের একজন আইনজীবী বলেন, তাঁদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুন, অবৈধ অস্ত্র রাখা ও হত্যাসহ ১০টি অভিযোগ আনা হয়েছে। তবে এর মধ্যে সন্ত্রাসবাদের অভিযোগ নেই। অভিযুক্ত ব্যক্তিরা প্রায় তিন মাস ধরে হাজতে রয়েছেন। মামলার কাগজপত্র অনুযায়ী দুজনই চীনা উইঘুর মুসলমান।
বিবিসি