প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের এক শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ লিউ তিয়েনানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বেশ কয়েক লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় একটি আদালত গতকাল বুধবার এ রায় দেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপপ্রধানের পদ থেকে তিয়েনানকে ২০১৩ সালের আগস্টে বহিষ্কার করা হয়। ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি প্রায় ৫৮ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এএফপি