প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজাখস্তানের সাবেক প্রধানমন্ত্রী সেরিক আখমেতভের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। শিল্পনগর কারাগান্দার একটি আদালত গতকাল শনিবার এ রায় দেন। মধ্য এশিয়ার দেশটিতে কোনো সাবেক প্রধানমন্ত্রীর এ ধরনের সাজা এটিই প্রথম। দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন আখমেতভ। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আখমেতভ ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তেল রপ্তানিকারক দেশটিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে।
এএফপি