প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলির মার্কিন দূতাবাস থেকে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে গতকাল শনিবার সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। তবে সীমিতভাবে ওই মিশন পরিচালনার কাজ অব্যাহত থাকবে। লিবিয়ায় অবস্থানরত মার্কিনদের যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ত্রিপোলি বিমানবন্দরের কাছে প্রতিদ্বন্দ্বী জঙ্গিগোষ্ঠীগুলোর ভয়াবহ লড়াই ছড়িয়ে পড়ার পর লিবিয়া সরকারের সতর্কতার ভিত্তিতে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিল। ফ্রান্স সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ত্রিপোলির মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়নি। কার্যক্রম সাময়িকভাবে ‘স্থগিত’ করা হয়। এএফপি।