দূতাবাসে খুনিদের আশ্রয় দেওয়ার অভিযোগ শ্রীলঙ্কার মন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার আগের সরকারের বিরুদ্ধে দেশটির দূতাবাসগুলোতে খুনিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন। ওই ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আছে বলে তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাবীরা পার্লামেন্টে বলেন, ব্রাজিলে পাঠানো একজন উপরাষ্ট্রদূত এবং জার্মানির দূতাবাসে নিযুক্ত দুজন কর্মী হত্যা ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। আগের সরকার তাদের নিয়োগ দিয়েছিল।... তাদেরকে সেখানে আশ্রয় দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আমলে ব্রাজিলে পাঠানো দূত আরেকজন দূতাবাস কর্মীকে হত্যার দায়ে অভিযুক্ত। অন্যদিকে জার্মানিতে পাঠানো দুজন ২০০৯ সালে একটি পত্রিকার সম্পাদক লাসান্থা বিক্রমাতুঙ্গার আলোচিত হত্যার সন্দেহভাজন মূল আসামি।