দূতাবাসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসে গতকাল রোববার অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। বন্দুকধারী হামলাকারীরা রাজধানী ত্রিপোলিতে দূতাবাস ভবনে চলন্ত একটি গাড়ি থেকে কয়েকটি গুলি ছোড়ে। এতে লিবীয় দুই নিরাপত্তারক্ষী নিহত এবং একজন আহত হন। হামলার সময় দূতাবাসে কাজ করছিলেন দুই কূটনীতিকসহ তিন দক্ষিণ কোরীয় নাগরিক। তাঁরা অক্ষত রয়েছেন। দূতাবাস নাকি লিবীয় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়—সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এএফপি