দূতাবাসের গাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্রিটিশ দূতাবাসের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের এ হামলায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। জঙ্গিগোষ্ঠী তালেবান এর দায়িত্ব স্বীকার করেছে। এক সরকারি কর্মকর্তা জানান, নিহত পাঁচজনের মধ্যে একজন ব্রিটিশ দূতাবাসের কর্মচারী। হতাহতদের বেশির ভাগই পথচারী। আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে করে এসে এই হামলা চালায়। তিন দিন আগেই কাবুলে এক হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়।
বিবিসি