দূতের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর বিমান হামলার নিন্দা করায় জাতিসংঘের দূত স্থাফান ডি মিস্তুরার কড়া সমালোচনা করেছে দেশটির সরকার। সিরিয়ার দুমার শহরের কয়েকটি জনবহুল বিপণিবিতানে গত রোববার সিরীয় বাহিনীর বিমান হামলায় প্রায় ১০০ জন নিহত হয়। পরের দিন সিরিয়াবিষয়ক বিশেষ দূত মিস্তুরা বলেন, কোনো বিচারেই এমন জনবহুল বেসামরিক স্থানগুলোতে বোমাবর্ষণ করে হত্যার ঘটনা গ্রহণযোগ্য নয়। গতকাল মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিজের সাম্প্রতিক মন্তব্যগুলোতে মিস্তুরা নিরপেক্ষ অবস্থান থেকে সরে গেছেন। তাঁর বক্তব্যে কোনো বস্তুনিষ্ঠতা নেই।
এএফপি