প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের রাজধানী বেইজিংয়ে মাত্রাতিরিক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণের লক্ষ্যে ২ হাজার ১০০ কারখানায় উৎপাদন স্থগিত অথবা কমানোর নির্দেশ দিয়েছে সরকার। শহরটি গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। বেইজিং কর্তৃপক্ষ ২০১৩ সালে দূষণ কমানোর লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা চালু করার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার ‘বিপৎসংকেত’ দেওয়া হলো। শহরটির আর্থিক ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক পৌর কমিশনের একজন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, জরুরি ব্যবস্থার আওতায় বেইজিং ও আশপাশের ২ হাজার ১০০ কারখানায় উৎপাদন স্থগিত অথবা কমানো হচ্ছে। সরকারি পরিদর্শকেরা প্রতিদিন এসব কারখানায় গিয়ে খতিয়ে দেখবেন, নির্দেশ পালন করা হচ্ছে কি না।
এএফপি