দূষণে স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান গুরুতর বায়ুদূষণের কারণে রাজধানী তেহরানের স্কুলগুলো দুই দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। গতকাল রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। গ্রহণযোগ্য মাত্রার তিন গুণ বেশি দূষণের কারণে তেহরান ধোঁয়াশায় ছেয়ে গেছে। এ সপ্তাহে ইরানের রাজধানী তেহরানের বাতাসে দূষণের মাত্রা অন্তত গত নয় মাসের মধ্যে সবচেয়ে খারাপ। গাড়ি থেকে নিঃসৃত বস্তুকণার মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে সাত গুণ বেশি। নগরের কেন্দ্রীয় এলাকায় যান চলাচল সীমিত রাখা হবে এবং কিছু কলকারখানা বন্ধ রাখা হবে। গত সোমবারের বায়ুর মান সূচকে দেখা যায়, গড় মান ১৬২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী এটি সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর মাত্রা। স্বাস্থ্যকর মাত্রা হচ্ছে শূন্য থেকে ৫০।
এএফপি