দূষণে স্কুল বন্ধ ইরানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের শুরুতেই তীব্র দূষণের কারণে ইরানের রাজধানী তেহরানে গতকাল সোমবার বন্ধ ছিল স্কুলগুলো। সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান শহরসহ এই প্রদেশের বেশির ভাগ শহরে সোমবার কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষা মন্ত্রণালয় বন্ধ ঘোষণা করেছে। রোববার কুয়াশা ও ধোঁয়ার সংমিশ্রণে তেহরান আচ্ছন্ন ছিল। এর ফলে ১ কোটি ৪০ লাখ বাসিন্দার অনেকেই ঘরের ভেতরে থাকতে অথবা মাস্ক পরে বাইরে বেরোতে বাধ্য হন। বাতাসে ‘পার্টিকেল ম্যাটার’ বা অতি ক্ষুদ্র কণা পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম থাকাকে নিরাপদ সীমা বিবেচনা করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তেহরানে সোমবার বাতাসে ছিল ১৫৬ মাইক্রোগ্রাম।