দূষণের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের তিয়ানজিনে বিস্ফোরণে বিপর্যস্ত শিল্প এলাকায় গতকাল মঙ্গলবার ভারী বৃষ্টি হয়েছে। ফলে সেখানে বিষাক্ত রাসায়নিক উপাদান ছড়িয়ে মারাত্মক দূষণের আশঙ্কাও বেড়েছে। শহরটিতে রাসায়নিক উপাদান মজুত করা এলাকায় গত বুধবার প্রচণ্ড বিস্ফোরণে ১১৪ জনের মৃত্যু হয়। সরকারি কর্মকর্তারা বলেন, তিয়ানজিন বন্দরের যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেখানে প্রায় ৭০০ টন অতিমাত্রায় বিষাক্ত সোডিয়াম সায়ানাইড মজুত ছিল। বৃষ্টির পানিতে সেই রাসায়নিক উপাদান আশপাশে ছড়িয়ে পড়তে পারে। তা ছাড়া রাসায়নিক পদার্থের অবশেষ বাষ্পীভূত হয়ে বাতাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এএফপি