প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের বর্ষীয়ান রাজা ভূমিবল আদুলিয়াদেজের শারীরিক অবস্থা নিয়ে প্রজাকূল চিন্তিত ছিল। তাদের আশ্বস্ত করে দেখা দিলেন রাজা। ভূমিবল বিচারকদের শপথ গ্রহণ করাচ্ছেন—এমন একটি টেলিভিশন ফুটেজ রাজপ্রাসাদের পক্ষ থেকে গত সোমবার প্রচার করা হয়। হাসপাতালেই এ দৃশ্য ধারণ করা হয়। অসুস্থ রাজা দীর্ঘদিন থেকে সেখানেই আছেন। থাইল্যান্ডের সাম্প্রতিককালের বিভক্ত রাজনৈতিক পরিমণ্ডলে ‘ভাগ্যনিয়ন্তা’ হিসেবেই দেখা হয় ৮৮ বছর বয়সী রাজাকে। সর্বশেষ তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছিল সেপ্টেম্বর মাসে। গত ৫ ডিসেম্বর নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি তিনি।
বিবিসি