দ্বিতীয় চুল্লি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের বিরোধিতা সত্ত্বেও জাপান গতকাল বৃহস্পতিবার সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় চুল্লি পুনরায় চালু করেছে। ২০১১ সালে প্রচণ্ড শক্তিশালী এক ভূমিকম্প ও এর কারণে সৃষ্ট প্রলয়ংকরী সুনামিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এরপর ওই পরমাণু চুল্লিটি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দুই নম্বর চুল্লিটি পুনরায় চালু করা হয়। চুল্লিটি রাজধানী টোকিও থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর সেনদাইয়ে অবস্থিত। আগামী নভেম্বরে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে।
এএফপি