দ্বিতীয় মার্স রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে মার্স-করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় একজনকে শনাক্ত করা হয়েছে গতকাল সোমবার। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসার পর ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের উপসর্গ দেখা যায়। ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লিনডন লি সুয়ে বলেন, ৩৬ বছর বয়সী মার্সে (মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) আক্রান্ত ওই ব্যক্তিকে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত জানুয়ারি মাসে ফিলিপাইনে প্রথম মার্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।
রয়টার্স