দ্বিতীয় সন্তানের অনুমতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ের প্রায় ২০ হাজার দম্পতি দ্বিতীয় সন্তান গ্রহণের অনুমতি পেয়েছেন। গতকাল রোববার এ-সংক্রান্ত কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় সন্তানের জন্য ২১ হাজার ২৪৯ জন আবেদনকারীর মধ্যে ১৯ হাজার ৩৬৩ জন অনুমতি পান। অনুমতিপ্রাপ্ত দম্পতিদের বেশির ভাগই তাঁদের মা-বাবার একমাত্র সন্তান। অনুমতিপ্রাপ্ত নারীদের মধ্যে ৫৬ শতাংশের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে। চীনে প্রায় দশকব্যাপী এক সন্তাননীতির ফলে কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকায় গত বছরের শেষের দিকে এই নীতি শিথিল করা হয়েছে। এনডিটিভি