দ্বিতীয় মেয়াদে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো আকিনো দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রার্থী হবেন না। গতকাল মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। যদিও গত আগস্টে ২০১৬ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি ছয় বছর মেয়াদের জন্য মাত্র একবারই প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। তাই দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে চাইলে তাঁকে সংবিধান সংশোধন করতে হতো। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেওয়ার পর আকিনো ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। আর বিভিন্ন জরিপে দেখা যায়, দেশের অধিকাংশ মানুষও প্রেসিডেন্টের ওই ইচ্ছাকে সমর্থন করে না। গত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন আকিনো।
এএফপি