দ্বীপ হস্তান্তর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহিত সাগরের দুটি দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের ব্যাপারে মিসরের সরকারি সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার দেশটির এক আদালত নাকচ করে দিয়েছেন। আদালত সূত্র এ কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে মিসরের জনমনে ব্যাপক ক্ষোভ ছড়ানো একটি চুক্তি আদালতে বাতিল হলো। গত এপ্রিলে সৌদি আরবের বাদশাহ সালমান কায়রো সফরে এলে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বিতর্কিত এক চুক্তির ঘোষণা দেন। চুক্তি অনুযায়ী, মিসরের সিনাই ও আরব উপদ্বীপের মধ্যে দুটি দ্বীপ রিয়াদের নিয়ন্ত্রণে দেওয়া হয়। এর ফলে ব্যাপক সিসিবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ হয়। গতকাল মিসরের সর্বোচ্চ প্রশাসনিক আদালত-স্টেট কাউন্সিলের সিদ্ধান্তে ওই চুক্তি বাতিল হয়েছে বলে জানিয়েছেন এক বিচারক। তবে সরকার আদালতের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে।