ধরা পড়েনি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মন্দিরে হামলার পাঁচ দিন পরেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে মন্দিরে হামলার পরদিন ব্যাংককের স্টেশনে বোমা বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ গতকাল শনিবার প্রকাশ করেছে থাই পুলিশ। থাই পুলিশের মুখপাত্র প্রাউত থাভোরনসিরি গতকালও বলেছেন, তদন্ত এগিয়ে চলছে। এর বেশি কিছু আর বলেননি তিনি। তবে গতকাল স্টেশনে হামলার একটি ফুটেজ প্রকাশ করা হয়। গত মঙ্গলবার দুপুরে ব্যাংককের সাফান তাকসিন স্কাইট্রেন স্টেশনের কাছের একটি খালে বিস্ফোরণ ঘটে। প্রকাশিত ফুটেজে দেখা যায়, নীল টি-শার্ট পরা এক ব্যক্তি পদচারী-সেতু দিয়ে যাচ্ছেন। এরপর তিনি প্যাকেটটি রাখেন এবং মুঠোফোনে কথা বলেন। এরপর তিনি পা দিয়ে প্যাকেটটি নাড়াচাড়া করতে থাকেন। এরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এএফপি