ধর্মঘটে গ্রেপ্তার ১৬২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে দেশজুড়ে ধর্মঘট পালনকালে গতকাল বৃহস্পতিবার মাওবাদী দলের দলছুট একটি গোষ্ঠীর অন্তত ১৬২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সড়ক অবরোধের চেষ্টা ও যানবাহন ভাঙচুর করার অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়। মূল দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) দলছুট ওই গোষ্ঠী তাদের কর্মীদের মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকে। ধর্মঘটে দেশজুড়ে কলকারখানা, স্কুল ও গণপরিবহন-ব্যবস্থা বন্ধ রাখার আহ্বান জানানো হয়। দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের অভিযোগে গতকাল সকালে দলছুট গোষ্ঠীটির ওই সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। ধর্মঘটে রাজধানী কাঠমান্ডুর নিত্যদিনের ব্যস্ত সড়ক গতকাল সকালে অনেকটা ফাঁকা হয়ে পড়ে। দোকানপাটও থাকে বন্ধ।
এএফপি