ধর্মনিরপেক্ষতার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের নতুন সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ কথাটি বাদ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন দেশটির নেতারা। ২০০৭ সালে মাওবাদী বিদ্রোহীরা মূলধারার রাজনীতিতে ফিরে আসার পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়। দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশই হিন্দু। সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটির পরিবর্তে ‘হিন্দু’ কিংবা ‘ধর্মীয় স্বাধীনতা’ শব্দ ব্যবহারের দাবিতে লাখো মানুষ সম্প্রতি বিক্ষোভ করে।
দ্য হিন্দু।