ধোঁয়া ফিলিপাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় চাষের জন্য জঙ্গলে আগুন জ্বালানো থেকে সৃষ্ট ধোঁয়া দক্ষিণ ফিলিপাইন পর্যন্ত পৌঁছেছে। এতে করে সে অঞ্চলে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে। কর্তৃপক্ষ লোকজনকে মুখোশ পরার পরামর্শ দিয়েছে। ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ নিকটতম দাবানল থেকে ১২শ কিলোমিটারেরও বেশি দূরে। কিন্তু তারপরও গত এক সপ্তাহ ধরে সেখানকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত ১৬ অক্টোবর থেকে মিন্দানাওয়ের দশটি বিমানবন্দরে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ও বেশ কয়েকটি বিলম্বিত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, কোন কোন ক্ষেত্রে পাইলটরা অবতরণের সময় রানওয়ে পর্যন্ত দেখতে পাচ্ছেন না।

এএফপি