ধোঁয়াশা ঠেকাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণের চেষ্টায় কর্তৃপক্ষ এবার পরিবেশ পুলিশ নিয়োগ দিয়েছে। নগরের মেয়র কাই কি বলেছেন, সেখানে ধোঁয়াশার মাত্রা বিপজ্জনক পর্যায়ে। বিশেষ এ পুলিশ বাহিনী খোলা আকাশের নিচে মাংস ঝলসে খাওয়া বা রাস্তায় ধুলা সৃষ্টি হওয়ার মতো স্থানীয় বায়ুদূষণের উৎসগুলো খুঁজবে। পরিবেশ পুলিশ নিয়োগ ছাড়াও বেইজিংয়ের মেয়র চলতি বছরের মধ্যে কয়লা পোড়ানোর হার ৩০ শতাংশ কমানোর আশ্বাস দিয়েছেন।