ধোঁয়াশার কারণে চীনের দশ শহরে সর্বোচ্চ সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোঁয়াশা বেড়ে যাওয়ায় চীনের উত্তর-পূর্বাঞ্চলে ১০টি নগরে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
পরিবেশ মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে গত বুধবার রাতে বলা হয়, বন্দরনগর তিয়ানজিনসহ আশপাশের পুয়াং, জিনজিয়াং, দেজহু, হানদান, জিনতাই, লাংফং, হুংশুয়ে, শিনজি ও নাইয়াং শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো।
উপদ্রুত এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরের কাজকর্ম এড়িয়ে চলা, স্কুলগুলোর ক্লাস বন্ধ রাখা ও যানবাহনের চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।