ধেয়ে আসছে নিলোফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিলোফার ধেয়ে আসছে ভারত ও পাকিস্তানের দিকে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, আগামী শুক্রবার সকালে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট উপকূল এবং পার্শ্ববর্তী পাকিস্তানের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় নিলোফার ‘খুব ভয়ানক’ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের বাতাসের গতি হবে ঘণ্টায় ১২৫ কিলোমিটার। ভারতের উপকূলীয় এলাকা থেকে ইতিমধ্যে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত করা হচ্ছে। এ মাসের শুরুতে ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় হুদহুদ আঘাত হানে। সে সময় এর আঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়।
এএফপি