ধ্বংসস্তূপে জীবনের প্রতীক যে শিশু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার মাসের শিশু সোনিত অওয়ালের এই মুখটা যেন নেপালে ২৫ এপ্রিলের ভূমিকম্পের ভয়াবহতার সাক্ষী। তবে জীবনের প্রতীক হয়ে ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকার ২২ ঘণ্টা পর উদ্ধার শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবিটি নেপালের কাঠমান্ডু টুডে পত্রিকা থেকে সংগ্রহ করেছে সিএনএন, তাদের সৌজন্যে পাওয়া।
চার মাসের শিশু সোনিত অওয়ালের এই মুখটা যেন নেপালে ২৫ এপ্রিলের ভূমিকম্পের ভয়াবহতার সাক্ষী। তবে জীবনের প্রতীক হয়ে ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকার ২২ ঘণ্টা পর উদ্ধার শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবিটি নেপালের কাঠমান্ডু টুডে পত্রিকা থেকে সংগ্রহ করেছে সিএনএন, তাদের সৌজন্যে পাওয়া।

চার মাসের শিশু সোনিত অওয়াল। ছোট্ট মুখটাতে মেখে আছে ধ্বংসাবশেষের ধুলাবালি। এই ছোট্ট মুখটা যেন নেপালে ২৫ এপ্রিলের ভূমিকম্পের ভয়াবহতার সাক্ষী। তবে ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে মানুষ যেমন নতুন করে জীবন গড়ে, গায় জীবনের জয়গান; তেমনি চার মাসের শিশুটি জীবনের প্রতীক হয়ে ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকার ২২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে জী​বিত।
নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে কত মানুষ আটকা পড়ে আছে, তার কোনো হিসাব নেই। এমন পরিস্থিতিতে চার মাসের শিশুটির এত দীর্ঘসময় ধ্বংসস্তূপের নিচে আটকা থাকার পর ফিরে আসাকে অলৌকিক বেঁচে থাকা বলাই যায়।
নেপালের কাঠমান্ডু টুডে পত্রিকার বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, সোনিতদের বাড়ি রাজধানী কাঠমান্ডুর পার্শ্ববর্তী ভক্তপুরে। ভূমিকম্পে তাদের বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে শিশুটি। বাবা শ্যাম অওয়াল ধ্বংসস্তূপে প্রিয় সন্তানের খোঁজ করতে থাকেন। কিন্তু পান না। নেপালের সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান, ছেলেকে উদ্ধারের। সেনারা আসে। কিন্তু মধ্যরাত পর্যন্তও শিশুটিকে উদ্ধার করতে পারেনি তারা।
সোনিতকে জীবিত ফিরে পাওয়ার আশা যখন সবাই ছেড়ে দিয়েছিলেন, তখন ছেলের কান্নার আওয়াজ শুনতে পান বাবা। এভাবে চলতে থাকে চার মাস বয়সী শিশুটিকে উদ্ধারের অভিযান। অবশেষে ঘটনার ২২ ঘণ্টা পর শিশুটিকে জীবিত উদ্ধার সম্ভব হয়।

উদ্ধার করে শিশুটিকে ভক্তপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎ​সকেরা জানান, শিশুটি অক্ষত আছে। কোনো সমস্যা হয়নি।