নওয়াজের সুস্থতা কামনায় মোদির ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে ফুল পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ আজ বৃহস্পতিবার এক টুইটার বার্তায় নওয়াজকে মোদির ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি জানান। অস্ত্রোপচারের জন্য লন্ডনে যাওয়ার আগে নওয়াজ ভারতীয় প্রধানমন্ত্রীকে ফোন করেন বলেও জানান বিকাশ স্বরূপ। তিনি মোদির কাছে আশীর্বাদ কামনা করেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান নওয়াজ শরিফের শুভকামনা করে বার্তা দিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন নওয়াজ শরিফ। লন্ডনের একটি হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে।