প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার একটি আইন গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে। উত্তর কোরিয়ার সরকার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েক দিন পর দক্ষিণ কোরিয়া এই আইন চালু করল। এ-সংক্রান্ত বিলটি ২০০৫ সালে প্রস্তাব করা হলেও বিভিন্ন দলের বিতর্কের কারণে এক দশকের বেশি সময় আটকে ছিল। কমিউনিস্ট উত্তর কোরিয়ার নাগরিক অধিকার সংগঠনগুলোর জন্য অর্থায়ন এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য সরকারিভাবে সংরক্ষণের মতো বিষয় এ আইনের অন্তর্ভুক্ত। এসব নিয়ে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ ছিল।
এএফপি