নতুন এলাকা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিনেভ প্রদেশের নতুন নতুন এলাকা দখল করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএস) জঙ্গিরা।এসব এলাকা দখলের পর গতকাল সোমবার জঙ্গিরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে তারা তাদের শক্তি আরও বৃদ্ধি করবে। এক বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক স্টেট ব্রিগেডসের সদস্যরা ইরাক, সিরিয়া ও তুরস্কের ত্রিদেশীয় সীমান্তে পৌঁছেছে।’ বিবৃতিতে বলা হয়, আইএসআইএস গত রোববার শিনজার শহরসহ আরও দুটি শহর দখল করেছে।এর আগের দিন দখল করে জুমার।এখন দেশটির সবচেয়ে বড় মসুল বাঁধ দখলের চেষ্টা করছে।
এএফপি