প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রযুক্তিতে স্বল্পপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। ‘দ্য ফাতেহ ৩১৩’ নামের ওই ক্ষেপণাস্ত্র তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল শনিবার বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষার জন্য এ ধরনের অস্ত্রের প্রয়োজন রয়েছে। ইরানের শক্তিশালী বাহিনী রেভল্যুশনারি গার্ডসের গণমাধ্যম শাখা সেপাহ নিউজ জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্র পাঁচ শ কিলোমিটার (৩০০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় নতুন এই ক্ষেপণাস্ত্রে অত্যাধুনিক সেনসর সংযোজন করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা শিল্প দিবসে প্রেসিডেন্ট রুহানি নতুন ওই ক্ষেপণাস্ত্রের কথা সবাইকে জানিয়ে দিলেন।
এএফপি