প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন অ্যাস্টন কার্টারকে। গতকাল মঙ্গলবার সিএনএনের খবরে এ কথা বলা হয়েছে। অ্যাস্টন কার্টার এর আগে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, তিনি এ বিষয়ে জানেন না। জানে হোয়াইট হাউস। অ্যাস্টন কার্টারের প্রতিনিধিও এ ব্যাপারে কিছু জানাতে চাননি। অবশ্য এই পদে সাবেক নৌমন্ত্রী রিচার্ড ড্যানজিগ এবং সাবেক সহকারী মন্ত্রী কার্ট ক্যাম্পবেলের নামও শোনা যাচ্ছে। কয়েক দিন আগে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।
রয়টার্স