প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ করা এক নতুন ভিডিওতে দেখা গেল আটক ব্রিটিশ সাংবাদিক জন ক্যান্টাইলকে। শনিবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, জীর্ণশীর্ণ চেহারার ক্যান্টাইল আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের নিন্দা করেন। ২০১২ সালে সিরিয়ায় যুদ্ধের খবর সংগ্রহের কাজ করার সময় সাংবাদিক জেমস ফলির সঙ্গে ক্যান্টাইলকে অপরহরণ করা হয়। পরে আইএস ফলিকে গলা কেটে হত্যা করে।
এএফপি