নতুন ময়নাতদন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার প্রভাবশালী প্রথাবিরোধী সংবাদপত্র সানডে লিডার-এর সম্পাদক লাসান্থা বিক্রেমাতুঙ্গার দেহাবশেষ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ২০০৯ সালে আগের সরকারের আমলে বিক্রেমাতুঙ্গাকে হত্যা করা হয়। এরপর থেকেই ওই হত্যা মামলাটি অমীমাংসিত রয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, ওই সম্পাদককে হত্যার ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত ইউনিট নতুন করে ময়নাতদন্ত করার জন্য অনুরোধ জানালে বিচারক তাতে রাজি হন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা কলম্বোর প্রধান সমাধিক্ষেত্র থেকে এএফপিকে বলেন, ‘মরদেহ কবর থেকে উত্তোলন না করা পর্যন্ত আমরা সমাধিস্থল এলাকা পাহারা দিচ্ছি।’ মাহিন্দা রাজাপক্ষে সরকারের সাবেক এক মন্ত্রী জনসমক্ষে অভিযোগ করেন, মাহিন্দার ভাই গোটাভায়া রাজাপক্ষে ওই সম্পাদককে হত্যার নির্দেশ দেন।
এএফপি