নতুন যুদ্ধবিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের দীর্ঘ প্রতীক্ষিত জে-টোয়েন্টি যুদ্ধবিমানের মহড়া দিয়েছে। রাডার এড়াতে সক্ষম দুটি জে-টোয়েন্টি যুদ্ধবিমান গতকাল গুয়াংদং প্রদেশের ঝুহাইয়ে উড়োজাহাজ প্রদর্শনীর সময় ওড়ানো হয়। বিশেষজ্ঞরা এ ঘটনাকে চীনের উচ্চাভিলাষী সামরিক শক্তির বহিঃপ্রকাশ বলে মনে করছেন। জে-টোয়েন্টি যুদ্ধবিমানগুলো বানিয়েছে চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপ। এটা চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। উড়োজাহাজ বিশেষজ্ঞ ব্র্যাডলি পেরেট বলেন, স্পষ্টতই এটা চীনের সামরিক সামর্থ্য বৃদ্ধির পথে এক বড় পদক্ষেপ।