নতুন রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসর সরকার রাজধানী কায়রোর পূর্বে নতুন একটি প্রশাসনিক এবং বাণিজ্যিক রাজধানী নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে ৫০ লাখ মানুষের বসবাসের ব্যবস্থা করা হবে। গত শুক্রবার দেশটিতে আয়োজিত বৈশ্বিক বিনিয়োগকারীদের এক সম্মেলনে আবাসনমন্ত্রী মোস্তফা কামেল মাদবুলি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন শহরে পার্লামেন্ট, প্রেসিডেন্ট ভবন, মন্ত্রণালয় এবং বিদেশি দূতাবাসগুলো স্থানান্তর করা হবে। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই নতুন রাজধানী নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। এর ফলে ১ কোটি ৮০ লাখ মানুষের জনবহুল রাজধানী কায়রোর ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
এএফপি