নবজাতককে ছুরিকাঘাত করে গর্তে রাখা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের পুলিশ গর্ত থেকে নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করেছে, যার শরীরে ছুরিকাঘাতের অন্তত ডজনখানেক জখম ছিল। শিশুটির বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। আজ বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান।
এএফপির খবরে জানানো হয়, থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় খন কায়েন প্রদেশের একটি ইউক্যালিপটাস বাগান থেকে গত মঙ্গলবার ওই শিশুটিকে উদ্ধার করা হয়। পাতা দিয়ে ঢাকা গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করেন এক কৃষাণী।

তদন্ত কর্মকর্তা নোপপর্ন রিথুনাল বলেন, পুলিশ শিশুটির বাবা-মাকে খুঁজছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলের খবরে দেখানো হয়, শিশুটিকে প্রদেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি এখন আশঙ্কামুক্ত।