নস্যাতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণ-অসন্তোষ সৃষ্টির’ পরিকল্পনা করার অভিযোগে গতকাল রোববার ১২ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরকসামগ্রী। কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের এক দিন আগে এ ঘটনা ঘটল। মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর জানান, সন্দেহভাজন ওই ব্যক্তিদের কুয়ালালামপুরের পশ্চিমের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে তাদের সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আসিয়ান সম্মেলন উপলক্ষে কুয়ালালামপুরে কূটনীতিকদের জড়ো হওয়ার সঙ্গে এর কোনো যোগসূত্রও টানেননি তিনি।
এএফপি