নাজিব রাজাকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা করেছে দেশটির বিরোধী দল পিপলস জাস্টিস পার্টি (পিকেআর)। মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দেওয়ানি মামলা করা হয়েছে বলে দলটি জানিয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি ওয়ানএমডিবি (মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড) কর্তৃপক্ষকেও বিবাদী করা হয়েছে মামলায়। খবর রয়টার্সের।
মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা কারাবন্দী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন দল পিকেআরের একজন মুখপাত্র জানান, নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে নাজিব ও ওয়ানএমডিবির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। বিরোধী দলের অভিযোগ, ২০১৩ সালের নির্বাচনে যে অর্থ ব্যয় করা হয়েছে, তা অনুমোদিত পরিমাণের চেয়ে ২৬ গুণ বেশি।
ওয়ানএমডিবির উপদেষ্টা বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী নাজিব। বর্তমানে সমস্যাগ্রস্ত এই তহবিলের দেনার পরিমাণ ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের ওপরে। নাজিব রাজাকের বিরুদ্ধে এই তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ বর্তমানে তদন্তাধীন। গত মাসে খবর বেরোয়, তদন্তকারীরা নাজিবের নামে খোলা একটি ব্যাংক হিসাবে ৭০ কোটি ডলার স্থানান্তরিত হওয়ার হদিস পেয়েছেন।