প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশামাফিক দুই উপনির্বাচনে অনায়াসে জয়ী হয়েছে মালয়েশিয়ার ক্ষমতাসীন জোট। এর মধ্য দিয়ে আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ছোড়া চ্যালেঞ্জ উতরে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক। প্রধানমন্ত্রী নাজিব রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (১এমডিবি) অর্থ আত্মসাতের কেলেঙ্কারির জেরে পদত্যাগ করতে চাপের মুখে আছেন। তবে গত শনিবার তাঁর দল সাংগাই বেসার ও কুয়ালা কাংসারের সংসদীয় আসনে ২০১৩ সালের চেয়ে ভালো ফলাফল নিয়ে জয়ী হয়। এর ফলে পার্লামেন্টে ক্ষমতার ভারসাম্যে তেমন রদবদল না হলেও দেশে রাজাকের নিয়ন্ত্রণ আরও জোরদার হতে পারে। অন্যদিকে মাহাথিরের প্রভাব কমে আসছে কি না তা নিয়েও ইঙ্গিত মিলতে পারে।
রয়টার্স