প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পুলিশের ওপর হামলা চালান ওই নারী। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। নগরের গভর্নর বাসিপ শাহিন একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, রাজধানীর সালতানামেত এলাকায় বিকেল পাঁচটার দিকে ওই নারী পুলিশ ফাঁড়িতে গিয়ে ইংরেজিতে বলেন, তিনি তাঁর মানিব্যাগ হারিয়েছেন। এর পরপরই তিনি নিজেকে উড়িয়ে দেন। কর্মকর্তারা জানান, ওই নারীর কোনো পরিচয় জানা যায়নি।
এএফপি