নারী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মামলা ঠুকবেন যুবক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সরকার পরিচালিত নারীদের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে না দেওয়ায় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন দেশটির এক যুবক।
গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওই যুবক ফুকুওকা ওমেনস ইউনিভার্সিটিতে পুষ্টি-বিষয়ে পড়তে চেয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে। এতে তিনি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলেছেন।
গণমাধ্যমে নাম প্রকাশ না করা ওই যুবক যাতে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পান, এ জন্য রুল চান। একই সঙ্গে তিনি ক্ষতিপূরণও চান।
যুবকের দাবি, পুরুষদের ভর্তির সুযোগ না দেওয়া সংবিধানের লঙ্ঘন। সংবিধানের ১৪ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের দৃষ্টিতে প্রত্যেকে সমান।