নারী মানবাধিকারকর্মীর শিরশ্ছেদ করল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক স্টেটের (আইএস) সমালোচনা করায় ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে একজন নারী মানবাধিকারকর্মীর শিরশ্ছেদ করেছে জঙ্গি সংগঠনটির জিহাদিরা। স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীদের মতে, সামিরা সালেহ আল-নুয়াইমি নামের ওই নারীকে গত মঙ্গলবার শিরশ্ছেদ করা হয়। মসুল মর্গের একটি সূত্র জানিয়েছে, এদিন সেখানে একটি মরদেহ আনা হয়েছে। নুয়াইমির একজন প্রতিবেশী জানান, গত এক সপ্তাহ আগে তাঁকে অপহরণ করা হয়। এএফপি