নারীদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষের অভিভাবকত্ব প্রথার অবসান চেয়ে সৌদি আরবের ১৪ হাজারের বেশি নারীর স্বাক্ষরিত একটি আবেদন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশটিতে নারীদের বিদেশে যেতে হলে পুরুষ অভিভাবকের সম্মতি আবশ্যক। কখনো কখনো চাকরি বা লেখাপড়ার ক্ষেত্রেও নারীদের পুরুষ অভিভাবকদের সম্মতির প্রয়োজন হয়। এই প্রথা বাতিলের দাবিতে ব্যাপক আকারে সমর্থন পেতে টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। এ উদ্যোগে যুক্ত আজিজা আল-ইউসেফ বলেন, তিনি এই প্রচারণার জন্য ‘খুবই গর্বিত’। তবে এখন সরকারের সাড়ার অপেক্ষায় আছেন।
বিবিসি