প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ১৩ বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে তাঁকে গৃহবন্দী করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁর আন্তর্জাতিক আইনজীবী জেয়ার্ড জেনসার এ কথা জানিয়েছেন। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জেনসার সাংবাদিকদের বলেন, ‘মালদ্বীপ সরকার কারাগার থেকে তাঁকে স্থায়ীভাবে গৃহবন্দী করেছে।’ গত ১৩ মার্চ মালদ্বীপের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেন দেশটির অপরাধবিষয়ক একটি আদালত। নাশিদ ২০১২ সালে ক্ষমতার অপব্যবহার করে তখনকার ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। ওই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন।
এএফপি