নাশিদের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের একটি আদালত একজন জ্যেষ্ঠ বিচারককে আটক করার অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী তোলাত ইব্রাহিমকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার রাতে ফৌজদারি আদালত ওই মন্ত্রীকে সাজা দেন। বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেপ্তার ও আটক রাখার নির্দেশ দেওয়ার অপরাধে প্রায় এক মাস আগেই ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে। ওই বিচারকের গ্রেপ্তারের সময় তোলাত ইব্রাহিম নাশিদের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। মোহাম্মদ নাশিদের বিচার ও দণ্ডাদেশের ঘটনা ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে। গণতন্ত্রের পথে মালদ্বীপের অভিযাত্রা নিয়েও শঙ্কার সৃষ্টি করেছে তা।
এপি