প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সে দেশের আদালত। সরকার এক বিবৃতিতে বলেছে, কারাদণ্ড মাথায় নিয়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগে তিনি দেশে ফিরতে ব্যর্থ হন। এ কারণে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সরকার এখন তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মোহাম্মদ নাশিদ বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। মালদ্বীপের বিরোধী নেতারা বলেছেন, সরকারের পতন ঘটানোর জন্য নাশিদ বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এএফপি