নিউক্লিয়ার সমঝোতা চুক্তি মানবে ইরান: রুহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বিশ্ব শক্তির সঙ্গে স্বাক্ষরিত প্রাথমিক নিউক্লিয়ার চুক্তিটা ইরান ততদিন মেনে চলবে যতদিন তারা সেটা মেনে চলবে। ইরানের প্রেসিডেন্ট এ কথা বলে হুঁশিয়ার করে দেন, তবে যদি বিশ্ব শক্তি ভিন্ন পথের কথা চিন্তা করে, ইরানও ভিন্ন চিন্তা করতে পিছ পা হবে না।

জনগণকে উদ্দেশ করে দেওয়া এক টেলিভিশন ভাষণে এমনটিই বলেছেন ইরানের প্রেসিডেন্ট। খবর বিবিসির। তিনি বলেন, ‘বিশ্বের জানা উচিত আমরা বিশ্বাসঘাতকতা করি না।’
বিশ্ব ছয় শক্তি ও ইরানের মধ্যে গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত এক চুক্তির ফলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিনিময়ে ইরান ছাড় দেবে। নিম্ন মাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনবে ও ভারী পানির চুল্লির নকশায় পরিবর্তন আনবে দেশটি।
রুহানি বলেন, এই চুক্তি বিশ্বকে দেখাল ইরান সবার সঙ্গে সহযোগিতায় বিশ্বাসী।