নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৪ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার বিমানটির ধ্বংসাবশেষ দেশটির পশ্চিমাঞ্চলীয় পাপুয়া এলাকায় পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির সংবাদে এ তথ্য জানা গেছে।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী জানান, ওকসিবিল এলাকার পাহাড়ে বিমানটির ধ্বংসাবশেষ মিলেছে। তবে যাত্রীদের কেউ বেঁচে আছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান।
কর্মকর্তারা জানান, উঁচু পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে। আলোর স্বল্পতার জন্য আজকের জন্য বিমানটির আনুষ্ঠানিক অনুসন্ধানের কাজ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য আজ দুপুর আড়াইটার দিকে দেশটির জয়পুরার সেনতানা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ত্রিগানা এয়ারলাইনসের বিমানটির অবস্থান সংযোগ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষের ভাষ্য, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৯ যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।